বিমানবন্দরে পাইলটের পোশাকে দেখা গেল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। সাদা শার্ট, টাই, ক্যাপ ও পাইলটের ব্যাজ—সব মিলিয়ে তাকে দেখে প্রথম দেখায় বোঝার উপায় নেই, তিনি আসলে অভিনেতা!
তবে বাস্তবে বিমান উড়াতে নয়, নতুন একটি চরিত্রে অভিনয় করতেই পাইলটের বেশে হাজির হয়েছেন তৌসিফ। কক্সবাজারে চলছে তার নতুন কাজের শুটিং।
আর সেখানেই পাইলট চরিত্রে ধরা দিয়েছেন এই অভিনেতা।
নতুন চরিত্রে তৌসিফের এই লুক ইতোমধ্যেই তৈরি করেছে কৌতূহল।
কী গল্পে, কেনই বা পাইলটের চরিত্র—এসব জানতে অপেক্ষা করতে হবে কাজটি প্রকাশ হওয়া পর্যন্ত।
বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত তৌসিফ। এবার পাইলটের ভূমিকায় তাকে কতটা নতুনভাবে দেখা যাবে, সেটিই এখন দেখার অপেক্ষা।




