Friday, September 11, 2026
spot_imgspot_img
Homeঢালিউডএবি ব্যাংকে নতুন দায়িত্বে তমা মির্জা

এবি ব্যাংকে নতুন দায়িত্বে তমা মির্জা

অভিনয়ের পাশাপাশি নতুন পেশাগত অধ্যায় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। দেশের বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে দায়িত্ব নিয়েছেন তিনি।
অভিনয় জগতের পরিচিত মুখ তমা মির্জার নতুন এই পথচলায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।
অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতেও নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়েছেন তমা। নতুন এই দায়িত্ব তার পেশাগত জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে।
আমাদের পক্ষ থেকেও তমা মির্জাকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার নতুন কর্মজীবনের পথচলা সফল ও সুন্দর হোক—এই প্রত্যাশা।

সম্পর্কিত লেখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য